মাত্র দুই বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। চট্টগ্রামের পটিয়া উপজেলার এক প্রত্যন্ত গ্রামে বড় হওয়া, ব্রেইল বই ছাড়া স্কুল, আর সমাজের হাজারো বাধা পেরিয়ে আজ তিনিই বাংলাদেশের ডিজিটাল এক্সেসিবিলিটি আন্দোলনের অন্যতম বড় মুখ।
Impact Lens Podcast এর দ্বিতীয় পর্বে হোস্ট মো. নাজমুস সাকিবের সাথে বসেছিলেন ইউনেসকো লরিয়েট এবং award winning ডিজিটাল এক্সেসিবিলিটি এক্সপার্ট ভাস্কর ভট্টাচার্য দাদা। এই কথোপকথনে উঠে এসেছে তার নিজের জীবনসংগ্রামের গল্প, একটা ব্যাংকের বিরুদ্ধে ক্রেডিট কার্ড বৈষম্যের লড়াই, AI কীভাবে প্রতিবন্ধী মানুষদের জীবনে স্বাধীনতা এনে দিচ্ছে, আর বাংলাদেশ এক্সেসিবিলিটির দিক থেকে এখনো কোথায় পিছিয়ে আছে।
এই পর্বে যা থাকছে
চট্টগ্রামের গ্রাম থেকে উঠে আসা এক সংগ্রামী শৈশবের গল্প Google Maps, Uber, Google Lookout এর মতো AI টুল কীভাবে প্রতিদিনের স্বাধীনতা এনে দিচ্ছে জাপান আর বাংলাদেশের এক্সেসিবিলিটির ফারাক একটা ব্যাংকের বিরুদ্ধে ক্রেডিট কার্ড বৈষম্যের লড়াই আর জয় কেন ইউনিভার্সাল ডিজাইন শুধু প্রতিবন্ধী মানুষদের জন্য না, সবার জন্যই দরকার প্রতিবন্ধী সন্তানের বাবা মায়েদের প্রতি একটা আশার বার্তা
পুরো পর্বটি দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে
পর্বের মূল অংশসমূহ
00:00 ইন্ট্রো 02:32 হোস্ট ওয়েলকাম ও গেস্ট ইন্ট্রোডাকশন, ভাস্কর ভট্টাচার্য 03:52 ব্লাইন্ডফোল্ড এক্সারসাইজ, অন্ধকারের অভিজ্ঞতা 04:23 চট্টগ্রামের গ্রাম থেকে সংগ্রাম, শৈশব ও শিক্ষা জীবন 07:47 জাপান যাত্রা, জীবনের টার্নিং পয়েন্ট 08:25 স্মার্টফোন, স্ক্রিন রিডার ও দৈনন্দিন প্রযুক্তি 13:06 AI যেভাবে স্বাধীনতার দ্বার খুলে দিয়েছে 17:11 বাংলাদেশ বনাম জাপান, গ্লোবাল এক্সেসিবিলিটির চিত্র 22:29 বাংলাদেশে ডিজিটাল এক্সেসিবিলিটির প্রধান সংকট 28:27 ব্যাংকিং, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এক্সেসিবিলিটির ঘাটতি 30:42 ক্রেডিট কার্ডের লড়াই, একটি বৈষম্যের গল্প 35:02 এক্সেসিবিলিটি অ্যাওয়ার্ড ও করপোরেট গড়িমসি 36:26 অসহায়ত্ব, অপমান ও প্রাপ্তির গল্প 40:47 প্রযুক্তি যখন জীবন বাঁচায় 43:02 অভিভাবকদের প্রতি বার্তা 47:20 সম্মানই জীবনের সবচেয়ে বড় পুরস্কার 50:11 Rapid Fire Round 53:38 আউট্রো
গেস্ট পরিচিতি
ভাস্কর ভট্টাচার্য একজন ইউনেসকো লরিয়েট এবং গ্লোবালি রিকগনাইজড ডিজিটাল এক্সেসিবিলিটি এক্সপার্ট, বাংলাদেশের ডিজেবিলিটি রাইটস মুভমেন্টের সবচেয়ে পরিচিত মুখদের একজন। দুই বছর বয়সে দৃষ্টিশক্তি হারানো এই মানুষটা বেড়ে উঠেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাগডন্ডি গ্রামে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইতিহাস, আর জাপানে ডাস্কিন লিডারশিপ ট্রেনিং তার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এখন তিনি সারা বাংলাদেশে তরুণ ও প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল এক্সেসিবিলিটি নিয়ে ট্রেনিং দেন, হাজার হাজার সরকারি ওয়েবসাইটকে WCAG লেভেল এ তে নিয়ে আসতে ভূমিকা রেখেছেন, আর একটা ব্যাংকের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে ক্রেডিট কার্ড বৈষম্যের মামলা জিতেছেন। বর্তমানে তিনি প্রযুক্তি ও প্রতিবন্ধিতা নিয়ে একটা বই লিখছেন, নাম প্রযুক্তির আলয়।
হোস্ট পরিচিতি
মো. নাজমুস সাকিব একজন ডিজেবিলিটি ইনক্লুশন লিডার, ইয়ুথ অ্যাডভোকেট এবং Impact Lens Podcast এর এক্সিকিউটিভ প্রডিউসার। পলিসি ওয়ার্ক, অ্যাডভোকেসি আর স্টোরিটেলিং এর মাধ্যমে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও কণ্ঠস্বর তুলে ধরার এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার চেষ্টা করে যাচ্ছেন।
Impact Lens Podcast এ আমরা মূলত আলোচনা করি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, তাদের সামাজিক ও আইনি অধিকার, আর রাষ্ট্র থেকে সমাজ পর্যন্ত বিস্তৃত অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে। নতুন পর্ব সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।





